1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে ধস, নিহত ৭

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ধস ও পানি ঢুকে সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। এখনও একজন শ্রমিক টানেলের ভেতরে আটকা রয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজ্যের চামোলি জেলার মায়াপুর (পিপলকোটি) এলাকায় টিএইচডিসির একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসন জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে হঠাৎ টানেলের ভেতরে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। ওই সময় সেখানে ২২ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ২১ জনের অবস্থান নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট বাহিনীগুলো। ঘটনাস্থলে এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), স্থানীয় পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে টানেল থেকে ধ্বংসাবশেষ সরানোর পাশাপাশি পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। আটকে থাকা শ্রমিককে জীবিত উদ্ধারে চলছে অভিযান। আহত ১৪ শ্রমিককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

চামোলির জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, অবশিষ্ট শ্রমিককে উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জানিয়েছেন, আটকে থাকা শ্রমিককে নিরাপদে উদ্ধার করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে টানেলের ভেতরে হঠাৎ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র: দ্য হিন্দু

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park