1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমেনি মাছের উত্তাপ, বেড়েই চলেছে ডিমের দাম

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

বেশ কিছু দিন ঊর্ধ্বমুখী থাকার পর এবার কিছুটা কমতির দিকে রাজধানীর কাঁচাবাজারে বিভিন্ন ধরণের সবজির দাম। তবে মাছের উত্তাপ কমেনি, ডিমের দাম বেড়েই চলেছে। সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আর সরবরাহ সংকট ও পরিবহন খরচকে দায়ী করছেন বিক্রেতারা।
মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর সকলের আমিষের শেষ ভরসা ডিম। এবার ডিমের বাজারেই চড়া উত্তাপ। মাত্র দুই সপ্তাহ আগেও এক ডজন ফার্মের ডিম বিক্রি হতো ১২০ টাকা, এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকায়। ডজনপ্রতি দুশ’ টাকায় ঠেকেছে হাঁসের ডিম।

লাগামহীন নিত্যপণ্যের বাজারে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। তাদের অভিযোগ, কোন যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় সব ধরণের পণ্যের। খুচরো ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে তাই বেড়ে যাচ্ছে ডিমের দাম। তবে দেখা যায়, পাইকারিতে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। খুচরো বাজারে এসে বেড়ে যাচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ!

২০ টাকা বেড়ে ফার্মের মুরগীর বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি, আর সোনালী মুরগির দাম কেজি ৩২০ টাকা ।

এদিকে দাম কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে সবজির বাজার। ৪০০ টাকায় উঠে যাওয়া কাঁচা মরিচের দাম বেশ কমেছে। এখন বিক্রি হচ্ছে এর অর্ধেকেরও কম দামে। বেগুন, করলা ও শসার দাম ২০ থেকে ৪০ টাকা কমলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে।

ভোক্তাদের অভিযোগ, খামার থেকে শুরু করে খুচরো বাজার প্রতিটি ধাপে অনিয়ন্ত্রিত হাতবদল ও সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যাচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park