1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার ওমরাহ ভিসা নিয়েও নতুন শর্ত দিলো সৌদি আরব, কী আছে তাতে?

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

এবার ওমরাহ ভিসা নিয়েও নতুন শর্ত দিলো সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী, এক বছরের জন্য বৈধ একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসা থাকলেই প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করা যাবে না। প্রতিটি সফরের আগে অনুমোদিত সেবা প্যাকেজ কিনতে হবে এবং ওমরাহ পালনের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে। অর্থাৎ, ভিসার এক বছরের বৈধতা থাকলেও ওমরাহ পালনের অন্যান্য বাধ্যতামূলক শর্ত বহাল থাকবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগেই ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।

মন্ত্রণালয়ের এই নির্দেশনার ফলে একাধিকবার প্রবেশের ভিসা থাকা ওমরাহযাত্রীদের প্রতিটি সফরের আগে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। শুধু ভিসার মেয়াদ বৈধ থাকাকে ওমরাহ পালনের জন্য যথেষ্ট হিসেবে বিবেচনা করা হবে না।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহযাত্রীদের আরও বেশি সুবিধা ও নমনীয়তা দেওয়ার উদ্দেশ্যেই একাধিকবার প্রবেশের এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহ পালনের অনুমতি নেওয়ার নিয়ম বহাল থাকবে।

প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখ করা তারিখ অবশ্যই অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের সঙ্গে মিল থাকতে হবে।

প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হবে নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এরপর যাত্রীর ভ্রমণ-যোগ্যতা যাচাই করা হবে। যাচাই শেষে তিনি সৌদি আরবের উদ্দেশে বিমানে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার সময় সেই তথ্যও হালনাগাদ করা হবে।

এর মাধ্যমে ভিসাধারী ইতোমধ্যে কত দিন সৌদি আরবে অবস্থান করেছেন এবং অনুমোদিত মোট ৯০ দিনের অবস্থানকাল থেকে আর কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

সৌদি মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরের জন্য তা যথেষ্ট হবে না। প্রতিবার সৌদি আরবে ফিরে ওমরাহ পালনের পরিকল্পনা করলে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ছাড়া সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের অন্যান্য সব যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে।সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park