1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারের ছয় মাস: অর্থনীতি-সামাজিক নিরাপত্তায় সাফল্যের দাবি

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

ছয় মাসে সামাজিক নিরাপত্তা, অর্থনীতিসহ বিভিন্ন খাতে সরকার সফল বলে দাবি করেছেন মন্ত্রী ও উপদেষ্টারা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বাপেক্সকে দুর্বল করে ফেলা হয়েছে। বিদ্যুৎ-জ্বালানি সমস্যার খুব দ্রুত সমাধান সম্ভব নয়।

সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকার হওয়ায় প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে; সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু থেকেই কাজ চলছে।

আর প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা সামনে রেখে ইশতেহার বাস্তবায়নে কাজ চলছে; নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথাও জানান তিনি।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নতুন করে বিনির্মাণ করতে হচ্ছে; ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে তৈরির চেষ্টা করা হচ্ছে।

আর চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park