1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হজ উপলক্ষে নতুন নীতিমালা অনুমোদন দিলো সৌদি

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনায় নতুন বিধিমালা ও শ্রেণিবিন্যাসের মানদণ্ডের অনুমোদন দিয়েছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত আবাসন স্থাপনাগুলোর সম্ভাব্য লঙ্ঘন ও অনিয়মের একটি তালিকাও অনুমোদন করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র নাসর আল-আনসারি বলেন, নতুন পরিবর্তনের লক্ষ্য হলো নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো আরও শক্তিশালী করা, আবাসনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি বাড়ানো এবং হজযাত্রীদের গ্রহণের আগে সেগুলো নির্ধারিত মানদণ্ড পূরণ করছে কি না তা নিশ্চিত করা।

নতুন মানদণ্ডে পরিচালনাগত প্রস্তুতি, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের মান, জরুরি ও প্রয়োজনীয় সেবার ধারাবাহিকতা এবং পরিচালনাসংক্রান্ত বিধি মেনে চলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যবস্থার উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল আবাসন নিশ্চিত করা।

নতুন মানদণ্ড অনুযায়ী, হজ মৌসুমে হজযাত্রীদের আবাসন সুবিধাগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করা হবে—ইকোনমি ও ফার্স্ট ক্লাস। প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড ও শর্ত প্রযোজ্য হবে।

নতুন বিধিমালায় আবাসন প্রতিষ্ঠানের সাধারণ ব্যবহার্য স্থান, অতিথিকক্ষ, অভ্যর্থনা এলাকা, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং অতিথিসেবার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পরিদর্শন ও তদারকির জন্য একাধিক ধাপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স দেওয়ার আগে, আবাসন প্রতিষ্ঠান কার্যক্রম শুরুর আগে এবং কার্যক্রম চলাকালে নিয়মিত পরিদর্শন থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক ধাপে পরিচালিত এই পরিদর্শনব্যবস্থার মাধ্যমে হজযাত্রীদের আবাসনসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নিয়ম মেনে চলা আরও জোরদার হবে এবং সেবার মান বাড়বে।

মন্ত্রণালয় বলেছে, হজযাত্রীদের আতিথেয়তা দেওয়া শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের ওপর প্রতিষ্ঠিত একটি যৌথ জাতীয় দায়িত্ব। নতুন মানদণ্ডের মাধ্যমে নিরাপদ ও সমৃদ্ধ আতিথেয়তার অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এটি হজযাত্রীদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারও প্রতিফলিত করবে।

২০২৭ সালের হজ মৌসুমের জন্য লাইসেন্স নিতে আগ্রহী আবাসনসেবা পরিচালনাকারীদের দ্রুত নতুন শর্ত পূরণের কাজ শুরু করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় সব রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park