1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের শ্রদ্ধা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির নতুন চার সদস্য। তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপির দর্শনকে সামনে রেখেই বর্তমান সরকার দেশ গড়বে বলে প্রত্যাশা তাদের।

দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে তিন সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং সাবেক আমলা মো. ইসমাইল জবিউল্লাহকে ১৫ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে মনোনীত করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান এই চার নেতা।

এসময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থায়ী কমিটির সদস্যরা জানান, ছাত্রজীবন থেকেই তারা এই দলের রাজনীতির সাথে জড়িত। জিয়ার দর্শনকে ধারন করেই দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা।

নেতারা বলেন, পিতা-মাতার মতোই পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা দল এবং সরকারের সাথে জনগনের সেতুবন্ধন হিসাবে উন্নয়নের গতিকে এগিয়ে নিতে চান।

রোদ-বৃষ্টির লুকোচুরির মাঝেও নতুন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park