1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস আলম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। দেশে পাঁচ হাজার ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার ঘোষণাও দেন তিনি। একইসাথে ইতোমধ্যে পাঁচটি সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করা হয়েছে জানিয়ে সেপ্টেম্বরের মধ্যে বাকী আটটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের মোটেল সৈকতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি। এসময় তিনি ২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে পাঁচ হাজার ইউনিয়নের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং নভেম্বর মাসের মধ্যে সব ইউনিয়নের একক প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান।

এসময় দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। তবে শেখ হাসিনার মৃত্যু দিল্লিতে হবে এবং কবরও দিল্লিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া দলের আরেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বর্তমান সরকারকে অদক্ষতা, অব্যবস্থাপনা ও অসততার সরকার হিসেবে এই ছয় মাসের মূল্যায়ন বলে জানান। এসময় সরকারের নানা সিদ্ধান্ত ও ভুল কাজের সমালোচনা করেন তিনি।

এসময় জাতীয় যুবশক্তির সেক্রেটারি ফারহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park