বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে করা দুর্নীতির মামলায় খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে ২০০৭ সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট ১৫টি দুর্নীতির মামলা করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এসব মামলায় আদালত তাকে খালাস দেন।
জানা যায়, ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আত্মসাতের অভিযোগে এই ১৫টি মামলা দায়ের করেছিল। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের পর আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে অব্যাহতি দেন।
Leave a Reply