1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাশিয়ায় কেমিক্যাল কমপ্লেক্সের আগুনে নিহত এক বাংলাদেশি 

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

মস্কোতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে নিহত ১৫ জনের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন সাত বাংলাদেশি, যাদের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জে। নিখোঁজ থাকা বাংলাদেশি কর্মী মো. আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনিতে।

দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে রাশিয়ার আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে থাকা ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা (টেস্টিং) করার সময় পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পর রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। একই সঙ্গে দুর্ঘটনায় হতাহত বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

হতাহত বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তথ্য জানতে কিংবা সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্টরা ২৪ ঘণ্টার হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।

হটলাইন নম্বর:

+৭৯১৬২৩২৩০১৫ (কাউন্সেল ও দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস, মস্কো)

+৭-৯৮৯-১১৩-৯১-৬৯ (প্রথম সচিব, শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস, মস্কো)

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে দূতাবাস কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park