1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে কাল, অনুমোদন পেলেই প্রজ্ঞাপন

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর খসড়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারি হতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করেছে।

এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়।

কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ৭৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়। এ জন্য অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়।

তবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি না রাখার সুপারিশ করেছে। আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন ও ভাতা পর্যায়ক্রমে দেওয়া হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park