1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ওমরা থেকে ফিরে বিমানবন্দরে নেমেই যা বললেন আসিফ মাহমুদ

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

সৌদি আরব থেকে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে সৌদি আরবের বিমান টিকিটের দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ আগস্ট) সকালে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন তিনি।

আসিফ মাহমুদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের বিমান টিকিটের দাম তুলনামূলক কম ছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর আবারও টিকিটের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে বেড়েছে টিকিটের দামও।

তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে পণ্যের দাম বাড়ার পাশাপাশি চাঁদাবাজির প্রবণতাও বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় মক্কা প্যাক্ট নিয়েও এনসিপির অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ। তিনি বলেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। তবে এ বিষয়ে এনসিপির সংশ্লিষ্ট উপকমিটি বিষয়টি বিশেষভাবে পর্যবেক্ষণ করছে।

ওমরা পালন শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে দেওয়া বক্তব্যে তিনি মূলত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সাধারণ মানুষের ব্যয়ের ওপর প্রভাব ফেলা বিভিন্ন বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park