1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতে ১১ কোটি রুপির স্বর পাচারের চেষ্টা, ৩ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের একটি বড় চালান জব্দ করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৭ কেজি স্বর্ণসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং ভিয়েতনাম এয়ারলাইন্সের এক কর্মী রয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডিআরআই সূত্রে জানা যায়, ভিয়েতনাম এয়ারলাইন্সের ২৩ বছর বয়সী কর্মী মুনাফ মুশরাফ জামাদার স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত এবং বিমানবন্দরের বাইরে এক ব্যক্তির কাছে পাচার করা স্বর্ণ হস্তান্তর করবেন এমন সুনির্দিষ্ট তথ্য পায় ডিআরআই। এরপর তার ওপর নজরদারি চালানো হয়।

পরে মুনাফকে তল্লাশি করে মোমের মতো পদার্থে মোড়ানো স্বর্ণের গুঁড়াভর্তি ডিমের আকৃতির সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিমানবন্দরের বাইরে একজনের কাছে এসব স্বর্ণ পৌঁছে দেওয়ার কথা ছিল। এ কাজের বিনিময়ে আর্থিক সুবিধা পাওয়ার কথা ছিল বলেও জানান তিনি।

মুনাফের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে স্বর্ণ হস্তান্তরকারী আরও পাঁচ যাত্রীকে শনাক্ত করে ডিআরআই। তারা হলেন- মোহাম্মদ আবু নাসার, মোহাম্মদ আলম, মোহাম্মদ নাক্সিমুদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ হোসেন। তাদের মধ্যে আবু নাসার, আলম ও নাক্সিমুদ্দিন বাংলাদেশের নাগরিক।

কর্মকর্তারা জানান, অভিযানে সব মিলিয়ে ১৬টি বলের মতো আকৃতির প্যাকেট থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি রুপি।

গ্রেফতার ব্যক্তিদের আইনজীবী বীরেন্দ্র সিং ও আফতাব কুরেশি আদালতে দাবি করেন, তাদের মক্কেলরা নির্দোষ। দারিদ্র্যের কারণে তারা এই ঘটনায় জড়িয়ে পড়েছেন বলেও আদালতকে জানান আইনজীবীরা।

শুনানি শেষে আদালত ছয় আসামিকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park