1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রকে অভাবনীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

দ্বিতীয় দিনের মতো ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় সিরিকে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচ জন। জবাবে, জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি ওয়াশিংটনকে অভাবনীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ইরানের হামলার জবাবে ইরানের দক্ষিণাঞ্চলের আসালুয়েহ, জিরোফত, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক ও লাভানে হামলা চালিয়েছে। এ হামলায় সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে নিহতের পাশাপাশি আহত হয়েছে আরো ৫০ জন।

মার্কিন প্রেসিডেন্টের ভয়াবহ হামলা চালানোর হুমকির পরই এই হামলা চালালো মার্কিন বাহিনী। জবাবে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এক বার্তায় বলেন, সাধারণ মানুষ হতাহতের দায়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেবে। মার্কিন হামলার পরপরই আইআরজিসি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও একটি নৌ ঘাটিতেও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। এছাড়াও ইরাকে ইরবিলে মার্কিন ঘাটিসহ উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত মার্কিন ঘাঁটিতে হামলা চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park