1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার মোদিকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন ‘ককরোচ দীপক’ !

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। নিজের বোস্টন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাগত নথি, এমনকি বৃত্তি পাওয়ার চিঠিও প্রকাশ করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে মোদির শিক্ষাগত নথিও প্রকাশের দাবি জানিয়েছেন দীপক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীপকের বোস্টন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠে। এর জবাবে মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, শুধু তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কেন? প্রধানমন্ত্রীও নিজের নথি প্রকাশ করুন। দুজনের নথি প্রকাশ্যে এলেই বিতর্কের অবসান হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

দীপকের দাবি, ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সাধারণ মানুষ তার শিক্ষাগত নথি দেখার অপেক্ষায় রয়েছেন। এর আগেও মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। প্রায় এক দশক আগে তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টি এ নিয়ে প্রশ্ন তোলে। পরে বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি মোদির ডিগ্রির অনুলিপি প্রকাশ করেন। বিজেপির দাবি অনুযায়ী, মোদি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে দিল্লি হাইকোর্ট শিক্ষাগত নথিকে ব্যক্তিগত তথ্য হিসেবে উল্লেখ করে সেগুলো প্রকাশে বিশ্ববিদ্যালয়ের বাধ্যবাধকতা নেই বলে জানায়। দীপকের নতুন চ্যালেঞ্জ নিয়ে এখনো মোদি বা বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park