1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুলিশের অভিযান টের পেয়ে সুড়ঙ্গপথে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা

  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে গেছেন ওই সন্ত্রাসী। শুক্রবার ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অভিযানের খবর পেয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার অনুসারীরা সড়কে ব্যারিকেড তৈরি করে। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। এতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। হামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারসহ পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে কয়েকটি শব্দবোমা ও রাবার বুলেট ছোড়ে।

পরে পুলিশের একাধিক দল ওয়্যারলেস এলাকার বিভিন্ন গলি ও ওয়াকিল হোসেনের বাসায় একযোগে অভিযান চালায়। এ সময় বাসার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ পথের সন্ধান পায় পুলিশ। ওই পথ দিয়েই পরিবারের সদস্যদের সহযোগিতায় অভিযানের আগেই ওয়াকিল পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম জানান, কলেজ শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলাসহ তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার ভিত্তিতে ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park