1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু করেছে বিপিএ

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

সরকার নির্ধারিত মূল্যে ট্রাক সেলের মাধ্যমে মুরগির ডিম বিক্রি শুরু করেছেন প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এতে প্রতি পিস ডিমের দাম রাখা হচ্ছে ১২ টাকা।

সোমবার (১৬ অক্টোবর) এ উপলক্ষ্যে রাজধানীর কাওরানবাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান-এর উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসয়ম আরও উপস্থিত ছিলেন প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার।

পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বিপিএ সভাপতি সুমন হাওলাদার বলেন, ডিমের বাজারে তদারকি হওয়ার ফলে এখন মুরগির বাচ্চার বাজারে লুটপাট শুরু করেছে করপোরেট সিন্ডিকেট।

ডিম আমদানি করে সমস্যার সমাধান হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, আমদানির ফলে প্রান্তিক খামারিরা আতঙ্কিত হয়ে উৎপাদন থেকে সরে যাচ্ছেন। এতে বাজারে ডিমের তীব্র সংকট তৈরি হতে পারে। আমদানি করে হয়তো সাময়িক সমাধান পাওয়া যাবে; কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য মুরগির বাচ্চা ও খাবারের দাম কমাতে হবে। দাম কমাতে বর্তমানে এ খাতে যেসব কোম্পানি আছে, তাদের সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে।

সুমন হাওলাদার বলেন, দেশের লাখো ক্ষুদ্র খামারিদের সুরক্ষা না দিলে ভোক্তাদের আরও বেশি দামে ডিম কিনতে হবে। এ সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। এই মুহূর্তে দেশে ডিম আমদানির কোনো প্রয়োজন নেই বলেও দাবি করেন এই উদ্যোক্তা।

তিনি আরও জানান, শুরুতে আমরা রাজধানীর ৭টি স্পটে ট্রাক সেলের মাধ্যমে ডিম বিক্রি করব। পর্যায়ক্রমে ট্রাক সেল আরও বাড়ানো হবে। সরকার নির্ধারিত দাম ১২টাকা রাখা হবে প্রতি পিস ডিমের দাম।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি পিস ডিমের দাম রাখা হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park