1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পিছিয়ে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তার আহ্বান অর্থমন্ত্রীর

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

সৃজনশীল অর্থনীতির বিকাশে পিছিয়ে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ঋণসহায়তার আওতায় আনার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে সৃজনশীল খাতের উদ্যোক্তা, কারুশিল্পী ও ঐতিহ্যবাহী পেশাজীবীদের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেরপুর, বরগুনা ও কুড়িগ্রামের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে কর্মসংস্থান ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, সরকারের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান ব্যাংকের ঋণ সহায়তার আওতায় আগামী পাঁচ বছরে আরও ৯ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে সরকার। এ জন্য ঋণ দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে স্বল্প সুদে ঋণ পান, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের দক্ষতা উন্নয়নের সুযোগও বাড়াতে হবে।

ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ৫০ কোটি টাকার পাইলট প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পটি সফল হলে এর আওতা আরও বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park