1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি লোক দেখানো মেগা প্রকল্প করে না: রুহুল কবির রিজভী

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

বিএনপি লোক দেখানো মেগা প্রকল্পে বিশ্বাস করে না; বরং প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৭ সেপ্টেম্বর) সাবেক অর্থমন্ত্রী ও দেশবরেণ্য অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে লোক দেখানো মেগা প্রকল্প, লুটপাট ও টাকা পাচার অর্থনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছিল। বর্তমান সরকার সেই ফ্যাসিবাদী শাসনামলে লুটপাটের কারণে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।

তিনি বলেন, টাকা পাচার রোধ, ভ্যাট পদ্ধতি চালু এবং উত্তরবঙ্গের মঙ্গা দূর করাসহ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়াত রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ এম সাইফুর রহমান অসংখ্য অবদান রেখে গেছেন। রিজভী বলেন, ‘সাইফুর রহমানের দেখানো পথে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সাইফুর রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও নীতির সুফল দীর্ঘদিন ধরে মানুষ পেয়েছে। তার চিন্তা ও কর্মপদ্ধতি অনুসরণ করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত এম সাইফুর রহমানের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের অর্থনীতিতে তাঁর অবদান স্মরণ করে বক্তারা তার নীতি ও সংস্কারমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park