1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৩০ দিন পর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত কোনো আসামি ৩০ দিনের পর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আসামি শেখ হাসিনা হোন কিংবা মাওলানা আবুল কালাম আযাদ—সবার ক্ষেত্রেই আপিলের জন্য নির্ধারিত সময়সীমা একই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামির ৩০ দিন পর আপিলের সুযোগ নেই। সেটা শেখ হাসিনা অথবা মাওলানা আবুল কালাম আযাদ, যেই হোক না কেন।’

এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে তিনি বলেন, নতুন এই আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না। যেসব গুমের ঘটনা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে সংঘটিত হবে, সেসব ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কয়েকজন প্রভাবশালী আসামির রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালে অপতৎপরতার চেষ্টা হতে পারে; এমন তথ্য প্রসিকিউশনের কাছে রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম, গুমের মতো গুরুতর অপরাধের বিচার এবং রায়ের পর আইনি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park