1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইনশৃঙ্খলা বাহিনীকে কোনও বেআইনি নির্দেশনা দেওয়া হবে না: সিইসি

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করতে ও সহিংসতা কমাতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আইনশৃঙ্খলা বাহিনীকে কোনও ধরণের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও সিইসি আশ্বস্ত করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পুলিশের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে রাজধানীর রাজারবাগে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চান তারা। আশ্বস্ত করেন, আগের মতো আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ধরণের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না।

এ সময় আইজিপি মোহাম্মদ আলী হাসান ফকির জানান, ভোট সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের ভাবমূর্তি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

স্থানীয় নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park