1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

হঠকারী সিদ্বান্ত নিবেন না, আওয়ামী লীগের পথে হাটবেন না: এটিএম আজহারুল

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আপনারা হঠকারী সিদ্বান্ত নিবেন না, আওয়ামী লীগের পথে হাটবেন না। আচরণ দেখে মনে হয় ফ্যাসিস্টের দিকে অগ্রসর হচ্ছেন। সরকারকে মনে রাখা দরকার জনগণের রায় কখনও বিফল হয় না। জনগণ যে রায় দিয়েছে এটা বাস্তবায়ন না করে আপনারা পার পাবেন না, আওয়ামী লীগ সরকার পালাবার জায়গা পেয়েছে, তাদের পাশে একটা দেশ আছে, আপনারা কোথায় যাবেন জানি না। যদি জনগণের সাথে থাকতে চান তাহলে গণভোটের রায় বাস্তবায়ন করুন।

৭ দফা বাস্তবায়নের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা -রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়ায় ১১ দলীয় ঐক্যর প্রেস ব্রিফিং-এ তিনি একথা বলেন।

বেলা ১২ টায় শহরের টিএমএসএস মিলনায়তনে ১১ দলীয় ঐক্য বগুড়া জেলা ও মহানগর শাখার উদ্যোগে ব্রিফিং এ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মহানগর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা আমির মাওলানা আব্দুল হক, এলডিপি নেতা এড মোখলেছুর রহমান, এনসিপি নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে তিনি আরও বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিকমিয়া এভিনিউ থেকে লংমার্চ শুরু হবে, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালীতে সমাবেশ হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park