1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিথ্যাচার ও অপপ্রচার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে বিরোধী দল: রিজভী মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে: ধর্মমন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম, ব্যারেল ছাড়ালো ১১৬ ডলার রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির টানা ৮ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার কোটিরও বেশি টাকা বরাদ্দের প্রস্তাব থামছেই না হামের প্রকোপ, উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চেয়ে পুতিনের নতুন বার্তা

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আলোচনার লক্ষ্য হবে চূড়ান্ত শান্তিচুক্তির মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা। স্বল্প সময়ের জন্য যুদ্ধ থামিয়ে দেওয়ার পরিবর্তে স্থায়ী সমাধানের অংশ হিসেবেই নিরাপত্তার বিষয়টি নির্ধারণ করতে চায় মস্কো।

এর আগে বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন পুতিন। ওই বৈঠকের পর ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, আগামী ১০ নভেম্বরের দিকে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে রাশিয়া। আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা গুরুত্ব পাবে।

পুতিন আরও বলেন, ভবিষ্যতে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে হলে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাকাঠামোর বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ বিষয়ে মার্কিন দূতও গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি।

তবে শান্তি আলোচনার পথে বড় বাধা হয়ে রয়েছে ভূখণ্ড নিয়ে বিরোধ। রাশিয়া পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ চায়, অন্যদিকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড ছেড়ে দিতে নারাজ কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসার প্রস্তুতির কথা জানালেও যুদ্ধবিরতি ও মানবিক উদ্যোগের পক্ষেও অবস্থান জানিয়েছেন।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে চলমান এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park