1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রতি ৮ জনে ১ জন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে

  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭২ বার পঠিত

স্তন ক্যান্সার সম্পর্কে জানাতে এবং প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর স্টেট ইউনিভার্সিটিতে বেলা ১১ টায় সেমনিার শুরু হয়ে চলে দুই ঘণ্টাব্যাপী। অনুষ্ঠানে স্তন ক্যান্সার বিষয়ক নানা বিষয় তুলে ধরেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিনিয়র দুইজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়াও স্তন ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা ১০ নারীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। সেমিনারে অংশ নিয়েছেন ১৮ টি ক্লাব, স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ অনেকে।

সেমিনারে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলি নাফিসা স্তন ক্যান্সার বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি জানান স্তন ক্যান্সারকে ভয় না পেয়ে কিভাবে এটির মোকাবিলা করতে হবে, চিকিৎসা পদ্ধতি কেমন হবে। স্তন ক্যান্সার সচেতনতায় তিনি বার বার জোর দেন স্ক্রিনিংয়ের ওপর। তিনি বলেন যত দ্রুত শনাক্ত করা যায় সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। এবং সবশেষ তিনি সবার উদ্দেশ্যে দেখান, নিজেই কিভাবে হাত দিয়ে স্তন পরীক্ষা করা যায় তার সঠিক পদ্ধতিটি।

একইভাবে বক্তব্য রাখেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. মো. ইউসুফ আলী। তিনিও জানান স্তন ক্যান্সারে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। এবং স্তন ক্যান্সার বিষয়ক নানা তথ্য তিনি তুলে ধরেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বক্তারা জানান প্রতিবছর সারাবিশ্বজুড়ে ১৫ লাখেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতিলাখে ১৫ জন নারী মারা যান। এছাড়া প্রতি ৮ জনে ১ জন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। তবে স্তন ক্যান্সার কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায় যদি প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা হয়। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। নানা কর্মসূচির মধ্য দিয়ে গোটা বিশ্বে পালন করা হয় দিবসটি। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এই সেমিনারের আয়োজন করে ইনার হুইল ক্লাব অফ জাহাঙ্গীনগর ঢাকা, এবং এই আয়োজনের স্বাস্থ্য বিষয়ক পার্টনার ছিল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার। এছাড়া অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ১৮ টি ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহীনা রফিক এবং বক্তা ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালটি সেন্টারের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. মো. ইউসুফ আলী ও অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলী নাফিসা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park