1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ইস্যু রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর আশ্রয়প্রাপ্তরা পাসপোর্টের বিষয়ে আবেদন করতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি সৌদি আরবে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্যের ডাক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ মাদকের সাথে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন মক্কার আকাশে হুথিদের ড্রোন ভূপাতিত করলো সৌদি

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ইস্যু রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

জুলাই আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা এখন যা করছেন, তা রাজনৈতিক স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’

এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যমটি।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে এসব নথি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান তাঁরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park