1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ইস্যু রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর আশ্রয়প্রাপ্তরা পাসপোর্টের বিষয়ে আবেদন করতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি সৌদি আরবে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্যের ডাক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ মাদকের সাথে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন মক্কার আকাশে হুথিদের ড্রোন ভূপাতিত করলো সৌদি

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি জানান, সংসদের অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। অন্য সময়ে বিদ্যুতের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এ সময় সংসদ চত্বরে উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য এনার্জি স্টোরেজ সুবিধা রাখার সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park