1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ চরমে, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’ নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট! মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ আলী লেবু-পানি খাচ্ছেন? কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর? রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজি-মাছ-মুরগির দাম শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: রিজভী জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি মাইক্রোসফটের একাধিক সেবায় বৈশ্বিক বিভ্রাট, ভোগান্তিতে ৭৪ দেশের গ্রাহক বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

ফ্রান্সে ফের বোমা আতঙ্ক, লন্ডন-প্যারিস রুটে ইউরোস্টারের ট্রেন চলাচলে বিঘ্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনায় লন্ডন থেকে প্যারিসসহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ইউরোস্টারের কয়েকটি ট্রেন বিলম্বের মুখে পড়েছে। ফরাসি কর্তৃপক্ষের নির্দেশে কালাই-ফ্রেত্যাঁ স্টেশন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোস্টার এক বিবৃতিতে জানিয়েছে, ফরাসি কর্তৃপক্ষের অনুরোধে বর্তমানে ট্রেনগুলো কালাই-ফ্রেত্যাঁ স্টেশন অতিক্রম করতে পারছে না। এর ফলে লন্ডল থেকে আসা ও লন্ডনগামী কয়েকটি ট্রেনের চলাচলে বিলম্ব হচ্ছে।

নিরাপত্তা সতর্কতার পর উত্তর ফ্রান্সের কালাই-ফ্রেত্যাঁ স্টেশনের আশপাশে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পা দ্য কালাই অঞ্চলের প্রিফেক্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক হালনাগাদ তথ্যে জানিয়েছেন, পরিস্থিতি যাচাই করা হয়েছে এবং সড়কে যান চলাচল পুনরায় শুরু হচ্ছে। তবে ইউরোস্টারের ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউরোস্টার জানিয়েছে, লন্ডল থেকে আসা ও লন্ডনগামী কয়েকটি ট্রেন এই বিঘ্নের শিকার হয়েছে। বিশেষ করে লন্ডন-প্যারিস রুটের ট্রেনগুলো বিলম্বের মুখে পড়েছে। তবে ঠিক কতটি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে কিংবা পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি রেল পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।

ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত কালাই-ফ্রেত্যাঁ রেলস্টেশনে এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। স্টেশনটি চ্যানেল টানেলের প্রবেশপথ থেকে ছয় মাইলেরও কম দূরে। লন্ডন ও ইউরোপের মূল ভূখণ্ডের বিভিন্ন শহরের মধ্যে চলাচলকারী ইউরোস্টারের ট্রেনগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ রেলপথ।

ফরাসি কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতি যাচাই করার সময় স্টেশনটি দিয়ে ট্রেন চলাচল না করার নির্দেশ দেয়।

ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। এর এক দিন আগে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের স্কুলে হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়। এসব বার্তার পর কয়েকটি স্কুল খালি করে দেওয়া হয় এবং কোথাও কোথাও জরুরি ভিত্তিতে কার্যক্রম বন্ধ রাখা হয়।

স্কটল্যান্ড পুলিশ বুধবার জানিয়েছে, যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডজুড়ে ছড়িয়ে পড়া হুমকিমূলক বার্তাগুলোকে ভুয়া বলে মনে করা হচ্ছে। এ ছাড়া গত কয়েক দিনে ইউরোপের কয়েকটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

তবে এসব ঘটনার সঙ্গে কালাই-ফ্রেত্যাঁ স্টেশনের নিরাপত্তা সতর্কতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: মিরর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park