1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ চরমে, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’ নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট! মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ আলী লেবু-পানি খাচ্ছেন? কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর? রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজি-মাছ-মুরগির দাম শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: রিজভী জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি মাইক্রোসফটের একাধিক সেবায় বৈশ্বিক বিভ্রাট, ভোগান্তিতে ৭৪ দেশের গ্রাহক বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

মৃত্যুকে ফাঁকি দিতে চান পুতিন! হাজারো বানরের শরীরে চলছে পরীক্ষা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে হারিয়ে কি বেঁচে থাকা সম্ভব অন্তত দেড়শ বছর পর্যন্ত? এমন অসম্ভবকেই সম্ভব করার স্বপ্ন দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৭৪ বছর বয়সী পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই রাশিয়ায় জোরদার হয়েছে বার্ধক্য জয় করার বৈজ্ঞানিক তৎপরতা। আর সেই অভিযানে এবার গবেষণার বিষয়বস্তু হাজার হাজার বানর। বানরগুলোর রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে খোঁজা হচ্ছে দীর্ঘজীবী হওয়ার জৈবিক রহস্য। এর লক্ষ্য, এমন কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করা, যাতে মানুষের আয়ু বাড়িয়ে দেওয়া যায় বহুগুণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল, দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই গবেষণার বিস্তারিত। এর নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা বলে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক। তার পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে আছে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর। গবেষণার বিশেষ লক্ষ্য দীর্ঘজীবী বানরদের একটি দল, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের বেশি।

সম্প্রতি মস্কোয় কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। করা হচ্ছে মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা। তিনি বলেন, মানুষের সঙ্গে সবচেয়ে বেশি শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা এই বানরদের ওপর গবেষণা মানুষের আয়ু বাড়ানোর ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।

কেবল পরীক্ষা নিরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে বিশেষ বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এ প্রকল্প। কেন্দ্রের পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

এদিকে পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। খোলা মাইক্রোফোনে ধরা পড়া সেই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও উঠে আসে।

পরে মস্কোতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেই বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে এটুকু আয়ুও যথেষ্ট নয় বলে অভিমত তার।

মানুষকে দীর্ঘায়ু করার চেষ্টায় বৈজ্ঞানিক তৎপরতার ক্ষেত্রে বানরের গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও গবেষণা চলছে রাশিয়ায়। ২০২৭ থেকে ২০২৯ সালের জন্য দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

মানুষের আয়ু বাড়ানোর চেষ্টায় চলতে থাকা এসব অভিযানে যুক্ত আছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট বা অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানান।

অর্থাৎ, পুতিনের স্বপ্ন কেবল দীর্ঘদিন ক্ষমতায় থাকা নয়, বিজ্ঞানের সাহায্যে মানুষের স্বাভাবিক আয়ুর সীমাকেও চ্যালেঞ্জ করা। তবে বানরের শরীরে বার্ধক্যের রহস্য খুঁজে পেলেই যে মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, তার কোনো নিশ্চয়তা এখনো নেই। মৃত্যুকে ফাঁকি দেওয়ার এই অভিযানে রাশিয়া কতটা সফল হয়, সময়ই তা বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park