1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ চরমে, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’ নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট! মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ আলী লেবু-পানি খাচ্ছেন? কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর? রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজি-মাছ-মুরগির দাম শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: রিজভী জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি মাইক্রোসফটের একাধিক সেবায় বৈশ্বিক বিভ্রাট, ভোগান্তিতে ৭৪ দেশের গ্রাহক বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। বৈঠকে কৃষি খাতের উন্নয়নসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

এ সময় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচিসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি কৃষি খাতের উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

বৈঠকটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং জলবায়ু ও আঞ্চলিক সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park