1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন কংগ্রেসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হয়ে ইতিহাস গড়ছেন জেফ্রিস! আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ভারতে বসে টোকাই দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে আ. লীগ: রিজভী

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

দেশের বিভিন্ন স্থানে চলমান অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনার জেরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) বেবিচকের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় বলে সংস্থাটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

নতুন নির্দেশনায় দেশের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে বলা হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরগুলোর প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি আরও কঠোর করা, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো এবং সার্বক্ষণিক টহল জোরদারের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর চত্বরে প্রবেশ করা প্রতিটি যানবাহনে নিবিড় তল্লাশি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের সুরক্ষা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল, নজরদারি ও যানবাহন তল্লাশির কার্যক্রম বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরসংলগ্ন এলাকাগুলোতে পুলিশি টহল জোরদারে বিমানবন্দর থানাকেও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের যেসব বিমানবন্দরে রাতে উড়োজাহাজ চলাচল করে না, সেগুলোতেও রাতভর টহল ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে।

মাঠপর্যায়ের টহলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াতেও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা বসাতে ইতিমধ্যে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের চলমান এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় বিমানবন্দর এলাকাকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

অন্যদিকে ল্যান্ডসাইডের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনও নিজস্ব উদ্যোগে নতুন ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park