1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

  • আপডেট সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত দেশ দুটির দূতাবাস থেকে এমন নির্দেশনা দেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালাচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন ও ব্রিটিশ।

মার্কিন দূতাবাস বলেছে, বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে হবে। লেবাননের পরিস্থিতির ওপর খুব কাছ থেকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। প্রায় একই বার্তা দিয়ে ব্রিটিশ দূতাবাস বলেছে, ফিলিস্তিনিদের পক্ষে যেসব জায়গায় বিক্ষোভ হচ্ছে সেসব এলাকায় ব্রিটিশ নাগরিকদের এড়িয়ে চলা উচিত।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

ইসরায়েলে মামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে এক হাজার ৫২৫ জন শিশু এবং এক হাজারের বেশি নারী। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েল থেকে প্রায় ২০০ মানুষকে ধরে এনে গাজায় জিম্মি করেছে হামাস।

সূত্র : এনডিটিভি, এএফপি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park