1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।

মেলানি জোলি বলেছেন, আমাদের কূটনীতিকদের সরিয়ে নিতে বলেছিল ভারত সরকার। তাই আমরা কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছি।

এ সময় তিনি অভিযোগ করেছেন, ভারত শুক্রবারের (২০ অক্টোবর) মধ্যে কানাডার ২১ জন কূটনীতিক এবং তাদের পরিবার ছাড়া সকলের অনাক্রম্যতা বা নিরাপত্তা অনৈতিকভাবে প্রত্যাহার করার পরিকল্পনা করেছে। এরপরেই তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল বুধবার মেলানি জোলি বলেছেন, ৪১ জন কূটনীতিকের নিরাপত্তা প্রত্যাহার করা শুধু নজিরবিহীন না, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে কানাডার এ নিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

খালিস্তানি নেতা হারদীপ সিং হত্যাকাণ্ডে ভারতীয় সরকার জড়িত বলে গত মাসে পার্লামেন্টে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ভারত ট্রুডোর এমন দাবি উড়িয়ে দেয়। তবে এরপর থেকে দেশ দুইটির মধ্যে সম্পর্কে তলানিতে ঠেকেছে।

ভারত সরকার শুধু কানাডার শীর্ষ কূটনীতিককে প্রত্যাহার করেনি, কানাডীয়দের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে দেয়।

সূত্র: এনডিটিভি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park