প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আইনের শাসন ও প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।
শনিবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া। শুধু বিচার হীনতার সংস্কৃতি নয়, হ্যা-না ভোটের মধ্যদিয়ে নিয়ম ভেঙে সেনাপ্রধান থাকা অবস্থায় ভোট করে, দেশে ভোট কারচুপির সংস্কৃতির চালুও করে জিয়া।
প্রধানমন্ত্রী বলেন, যে বিজয় স্বাধীনতা আমার বাবা এনেছিল, তা যেন ব্যর্থ না হয়, সেজন্যই ৮১ তে আমার ফিরে আসা
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন, বিচার পাওয়ার অধিকার যেন প্রতিটি মানুষ পায়, সেটি নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।
প্রধানমন্ত্রী বলেন, যারা অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এসব কাজের জন্য জেলায় জেলায় যেসব মামলা হয়েছে৷। সেগুলোর বিচার দ্রুততম সময়ের মধ্য শেষ করতে ব্যবস্থা নেয়ার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসীদের বিচার অবশ্যই বাংলাদেশে হতে হবে। এই বিচারের মধ্য দিয়েই বিচারহীনতার সংস্কৃতি দূর হবে। আমাদের লক্ষ্য এদেশের মানুষ বিচার পাবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
Leave a Reply