1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ডেঙ্গুর প্রথম ওষুধের ট্রায়ালে দারুণ সাফল্য

  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রথম ওষুধের ট্রায়ালে দারুণ সাফল্য পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন।

শুক্রবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের বার্ষিক সভায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। রয়টার্স

জনসন অ্যান্ড জনসনের গবেষক মার্নিক্স ভ্যান লুক জানান, সম্প্রতি তাদের তৈরি ডেঙ্গুর ওষুধটির মেডিকেল ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং সেই ট্রায়ালের ফলাফল বেশ সন্তোষজনক।

তিনি জানান, ১১ জন স্বেচ্ছাসেবী এই ট্রায়ালে অংশ নেন। ট্রায়ালের প্রথম পাঁচ দিন তাদেরকে ওষুধের হাইডোজ সেবন করানো হয়েছে। তারপর তাদের দেহে প্রবেশ করানো হয় ডেঙ্গু ভাইরাসের একটি দুর্বল ধরন, যেটি স্বাস্থ্যের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে বা ছড়িয়ে পড়তে অক্ষম। এরপর ২১ দিন তাদেরকে নিয়মিত ওষুধটি খাওয়ানো হয়েছে।

ইঞ্জেকশনের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস প্রবেশের কয়েক দিন পর ১১ স্বেচ্ছাসেবীর নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ৬ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। বাকি ৫ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হলেও তারা সবাই পরীক্ষার দ্বিতীয় পর্যায় অর্থাৎ ২১ দিনের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

মার্নিক্স ভ্যান লুক জানান, এবার তারা দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করবে। এই পর্যায়ে ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে প্রচলিত চারটি ধরনের ওপর ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হবে।

চলতি বছরে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেশি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুতে ১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ডেঙ্গুর কোনো ওষুধ এখনও বাজারে না আসায় এর কোনো চিকিৎসাপদ্ধতিও নেই। জনসন অ্যান্ড জনসনের ওষুধটি যদি বাজারে এলে এটিই হবে বিশ্বে ডেঙ্গুর প্রথম ওষুধ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park