২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।নিহতদের সংখ্যার দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ২৪৬ জনের মৃত্যু হলো। মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন, ঢাকার বাইরের ১০ জন।
শনিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৮৮৯ জন। এছাড়া সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১২ এবং ঢাকার বাইরের এক হাজার ৪৭৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৩০ জন আর ঢাকার বাইরের লাখ ৫৭ হাজার ৯৬০ জন।
Leave a Reply