1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবরোধ ও দখলের হুমকি দিয়ে কারো খায়েশ পূর্ণ হবে না: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চলবে; অবরোধ ও দখলের হুমকি দিয়ে কারো খায়েশ পূর্ণ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। যারা মনে মনে স্বপ্ন দেখছেন অবরোধ করে, মানুষ পুড়িয়ে ইচ্ছামতো সংবিধান কচুকাটা করবেন সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এটা আওয়ামী লীগ হতে দেবে না।

রবিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, আগের চেয়ে দুর্ঘটনা অনেক কমেছে। এটি আরও কমানো দরকার উল্লেখ করে তিনি জানান, নিরাপদ সড়কের জন্য একদিন নয়, কয়েকদিন ধরে দিবসটি পালন করা দরকার ।

তিনি আবারও অগ্নিসন্ত্রাসের শঙ্কা জানিয়ে বলেন, রাজনীতি ও আন্দোলন যার যার জায়গায় তবে জ্বালাও পোড়াও মানা যায় না ।

ওবায়দুল কাদের বলেন, নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। এটা মিস করলে বিএনপি পেছনে পড়ে যাবে বলেও মনে করেন তিনি। অবরোধ, জ্বালাও পোড়াও করে সংবিধান কাটাছেড়ার স্বপ্ন কারো পূরণ হবে না মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

এদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park