1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গাজায় রাতভর ইসরায়েলি হামলা, ৫৫ ফিলিস্তিনি নিহত

  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। রবিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস।

গাজায় হামাসের প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২১ অক্টোবর) গাজায় রাতভর এ হামলা চালায় ইসরায়েল।

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার করার ঘোষণার পর এই হামলা চালানো হয়। এতে ৩০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

এদিকে গাজার হাসপাতাল সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, রাতভর বিমান হামলায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে হামলা আরও জোরদার করার পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে হাগারি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

চলতি মাসের ৭ অক্টেবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা করে হামাস। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। তাদের এ হামলায় ইসরায়েলের ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। আর আহত হন অন্তত চার হাজার। গত ৫০ বছরের ইতিহাসে কোনো হামলায় ইসরায়েলের এতো মানুষের প্রাণ গেল!

হামাসের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই হামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ হাজার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park