প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকের শুরুতে “বাংলাদেশ কোড” বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল দশটায় শুরু হওয়া এ বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন
বৈঠকের বিস্তারিত বিকালে ব্রিফিংয়ে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে, প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। এ সময় দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় ।
Leave a Reply