সড়ক ও রেল দুর্ঘটনা সারাদেশের অব্যবস্থাপনারই উদাহরণ। জবাবদিহিতা না থাকা এর বড় কারণ। ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত অসুস্থ খালেদা জিয়া জানিয়ে উদ্বেগজনক অবস্থায় আছেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, কুমিল্লায় আওয়ামী লীগ সংসদ সদস্য একে এম বাহাউদ্দিন বাহারের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের শান্তিপূর্ণ মিছিলে।
ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে বলেন, নিজেরা সমস্যা তৈরি করে, তার জন্য বিরোধীদলকে দায়ী করা অভ্যাসে পরিণত হয়েছে তাদের। সন্ত্রাস করে ক্ষমতায় এসেছে,সন্ত্রাস করে ক্ষমতায় থাকতে চায়।
ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে উল্লেখ করে মহাসবি বলেন, যেনো এখন থেকেই নির্বাচনের কোনো পরিবেশ না থাকে। আসন্ন নির্বাচনকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার জন্য। আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেয়া কেবল দুশ্চিন্তার নয়, আতঙ্কের বিষয়। আইন যেনো পাশ না হয় সে দাবি জানাচ্ছি।
শান্তির নামে অশান্তি সৃষ্টি করা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগের ভয় ভীতি কোনো কিছুই এবার আটকে রাখতে পারবে না। যতই গ্রেফতার করুক, রাতের স্বাক্ষীতে সাজা দিক। এবারের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। এটা বিএনপি’র নয়, জনগণের লড়াই। এবারকার লড়াই হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম।
Leave a Reply