গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে আজ বেলজিয়াম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বেলজিয়ামে স্থানীয় সময় ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেয়ার বাইরে বিভিন্ন ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সফরে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে। আগামী ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply