1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেগম জিয়ার চিকিৎসার জন্য আসছেন তিন বিদেশি চিকিৎসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

বেগম খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দিতে যুক্তরাষ্ট্রের জন হপকিংস হাসপাতাল থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন বুধবার (২৫ অক্টোবর)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের তরফে তাদের বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়েছে।

এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তিনি দুই মাসের অধিক সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৪টায় শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দুপুরে তাকে সিসিইউ থেকে ফের কেবিনে নেয়া হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেয়া হয়েছিল। তার পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাকে সিসিইউতে নিতে হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়।

গত ৯ই আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে কয়েক দফা তাকে সিসিইউতে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park