1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে নাইট ক্লাবসহ একাধিক জায়গায় বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

শহরের কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি জানিয়েছেন বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টননের একটি বোলিং অ্যালে, একটি রেস্টুরেন্ট এবং ওয়ালমার্টের একটি বিতরণকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন। হামলার পর থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে।

পুলিশ বলছে, হামলাকারী এখনো পলাতক। তারা এটিকে একটি সক্রিয় ‘শ্যুটার সিচুয়েশন’ হিসেবে উল্লেখ করেছে। স্থানীয় পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এছাড়া মেইন স্টেট পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।

এদিকে, হোয়াইট হাউজ জানিয়েছে, বন্দুকহামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park