1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির ডাকা হরতাল প্রত্যাখান করেই সারাদেশে বাস চলবে: এনায়েত উল্ল্যাহ

  • আপডেট সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

 

রবিবার (২৯ অক্টোবর) রাজধানীসহ সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। তবে এই হরতাল ঘৃণার সঙ্গে প্রত্যাখান করে  গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাস মালিকদের সঙ্গে জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এই বিষয়ে ঢাকা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সমাবেশের নামে বিশৃংখলা সৃষ্টিকারী বিএনপি-জামায়াত-শিবিরের ডাকা আগামীকালের সকাল-সন্ধ্যা হরতালের ব্যাপারে সমিতির উর্দ্ধতন কর্মকর্তা, ঢাকাস্থ পরিবহন কোম্পানী, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথে তাৎক্ষনিক আলোচনাক্রমে সিন্ধান্ত গৃহীত হয় যে, আগামীকাল হরতালের দিন ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

তিনি বলেন, সংগঠেনের নেতৃবৃন্দ সবরুটে গাড়ী চলাচল স্বাভাবিক রাখার জন্য কোম্পানীভূক্ত মালিকদেরকে অনুরোধ জানান।

জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকেরা কখনো সাড়া দিবে না জানিয়ে তিনি বলেন, এই হরতাল ঘৃনার সাথে প্রত্যাখান করছি।

মালিক-শ্রমিকরা আগামীকালের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশে-পাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটে গাড়ীগুলো চলাচল করিবে বলে জানান তিনি।

একই সঙ্গে হরতালের দিন গাড়ী চলাচলে যাতে কোন প্রকার বাধগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে সমিতির পক্ষ থেকে অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park