1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকায় সহিংসতার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

ঢাকায় রাজনৈতিক দলগুলোর সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

শ‌নিবার (২৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ নিন্দা জ‌ানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।

বিবৃতিতে উ‌ল্লেখ করা হয়, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সব সহিংস ঘটনা পর্যালোচনা করব। মার্কিন দূতাবাস সব পক্ষকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানায়।

অন্যদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট ফর দ্য ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স পৃথক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানাই। আমরা সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

এ ছাড়াও সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park