1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন হাজারে ১২ জন

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

বাংলাদেশে হাজারে প্রায় ১২ জন ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর বিশ্বব্যাপী প্রতি বছর ১২ মিলিয়ন মানুষ নতুন করে স্ট্রোকে আক্রান্ত হন।

রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব তথ্য জানান।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। তিনি বলেন, বিশ্বে বর্তমানে ১০১ মিলিয়ন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়ে জীবনযাপন করছেন।

গবেষণায় দেখা গেছে, ২০৫০ সালের মধ্যে এই হার প্রায় ৮০ গুণ বেড়ে যাবে। বাংলাদেশেও এই হার কিন্তু কম নয়। স্ট্রোকে মারা যাওয়াদের দুই-তৃতীয়াংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে হয়ে থাকে।

অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, স্ট্রোক ভয়াবহ রোগ। ১৯৯৬ সালের আগে বিশ্বব্যাপী স্ট্রোকের চিকিৎসা ছিল না। আমাদের দেশেও স্ট্রোকের আধুনিক চিকিৎসা শুরু হয় বছর দশেক আগে। এখন স্ট্রোকের আধুনিক চিকিৎসা সরকারি ও বেসরকারিভাবে হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মামুন মুস্তাফির (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এস এ খান। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক নারায়ণ চন্দ্র কুন্ডু, অধ্যাপক খুরশীদ মাহমুদ, ডা. শিরাজী শাফিকুল ইসলাম, ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ।

ডা. শিরাজী শাফিকুল ইসলাম বলেন, স্ট্রোকের চিকিৎসা আছে। বেসরকারিভাবে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে (বিএসএইচ) স্ট্রোকের আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রধান অতিথি অধ্যাপক এস এ খান বলেন, স্ট্রোক ভয়াবহ রোগ। পরিবারে কেউ স্ট্রোক আক্রান্ত হলে পুরো পরিবারই পথে বসে যায়। এখন বাংলাদেশেও স্ট্রোকের উন্নত চিকিৎসা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park