1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ আগুন

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসাবে খ্যাত নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখেরচরের বাবুরহাটের বণিক সমিতির অফিসসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বেশ কয়েকটি দোকান ভস্মিভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের বরাত দিয়ে ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বলেন, ‘এলাকাটি ঘিঞ্জি। কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। আগুন ক্রমাগত বাড়ছে। একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে।’

ব্যবসায়ীরা বলছেন, যেখানে আগুন লেগেছে সেখানে এখন পর্যন্ত অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বাবুরহাটের কাপড় পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park