বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে হরতাল সমর্থনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এসআই বাপ্পী সরদার নাশকতার অভিযোগ এনে বিস্ফোরক আইনে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম।
ওসি নূরে আজম জানান, রবিবার হরতাল সমর্থনে রিজভীসহ তাদের দলীয় নেতাকর্মী নিয়ে লিংক রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে মিছিল করেন। এ সময় অজ্ঞাত কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা নাশকতা চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার অপর আসামিরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, আনোয়ার প্রধান, সালাউদ্দিন সালু, মাহাবুবুর রহমান মাহবুব, সাদেকুর রহমান সাদেক, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মেহেদী হাসান দোলন, জাকির হোসেন রবিন, আব্দুল খালেক টিপু, সাগর সিদ্দিকী, সুমন, কায়েস আহম্মেদ পল্লব, শরিফ হোসেন মানিক, রতন, সালাউদ্দিন রানা, জেলা ছাত্রদল সভাপতি জোবায়ের রহমান জিকু, সাধারণ সম্পাদক নাহিদ হাসান ভুইয়া, ইমাম হোসেন, ইউসুফ পাটোয়ারী, মুসলিম, বাসেত, মাইনউদ্দিন, জীবন ও হুমায়ন খান মঞ্জু।
Leave a Reply