1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সংলাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা সংলাপের দরজা বন্ধ রাখিনি। যারা শর্তহীনভাবে সংলাপে আসবেন, তাদের আমরা স্বাগত জানাই। তবে সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে। বুধবার (১ নভেম্বর) ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সংলাপের বিষয়টি তুলেছেন। তিনি বলেছেন, ‘সংলাপের প্রয়োজন আছে।’ তাকে বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই আয়োজন। এ বিষয়ে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। আর ভোট হওয়ার কথা রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। ইতোমধ্যে কমিশন ভোটের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করে আসছে। গত ২৮ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে সংলাপই একমাত্র সমাধান বলে মনে করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park