1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুইদিন বিরতি দিয়ে রবিবার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

দুইদিন বিরতি দিয়ে আগামী রবিবার (৫ নভেম্বর) থেকে মঙ্গলবার (৬ নভেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টা সারাদেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘‘গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে এই পর্যন্ত আন্দোলনের পুলিশের গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুম্মা সারাদেশে মসজিদের মসজিদে দোয়া মাহফিল হবে।’

‘‘ এছাড়া আগামী রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা একই (এক দফা) দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীসহ সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

রিজভী জানার, যুগপৎ আন্দোলনের সকল গণতান্ত্রিক সমমনা জোট ও দলগুলো এই অবরোধ কর্মসূচি পালন করবে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর দলের মহাসচিব সমাবেশস্থল থেকেই তাৎক্ষণিক ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। হরতাল শেষে রিজভী সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌ পথ অবরোধের কর্মসূচির কথা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park