1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবরোধ করতে গিয়ে খালেদা জিয়াই অবরুদ্ধ হয়েছিল’

  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এখন অবরোধ দিয়েছে। এর আগেও তারা অবরোধ দিয়েছিল। খালেদা জিয়া অবরোধ দিয়ে সঙ্গে ৬০-৬৫ জন নেতাকে নিয়ে অফিসে বসে থাকত। কিন্তু শেষ পর্যন্ত তারাই অবরুদ্ধ হয়েছিল। জনগণ কিন্তু তাদের অবরোধ মানেনি।

শুক্রবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে হাসপাতালে বোমা মেরেছে। যেখানে মা ভেবেছিল এখানে আমার বাচ্চাকে নিয়ে থাকলে হয়তো নিরাপদ থাকব। কিন্তু ইসরায়েল সেখানেই বোমা মেরে তাদের হত্যা করেছে। আর আমাদের দেশে কী দেখলাম? বিএনপি-জামায়াত পুলিশ হাসপাতালে গিয়ে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পোড়ায় ও ভাঙচুর করে। তাহলে এরা কোথা থেকে কী শিক্ষা পাচ্ছে, সেটাই আমাদের প্রশ্ন। আমরা যখন বিশ্বের কোথাও নির্যাতন হলে পাশে দাঁড়াই। ফিলিস্তিনের জন্য আমরা খাবার-ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছি। আমরা যখন ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই, তখন এদের (বিএনপি) মুখে কিন্তু এই ব্যাপারে একটা কথাও নাই।

তিনি বলেন, এই যে ফিলিস্তিনের জনগণের উপর এতো অত্যাচার-নির্যাতন, নারী-শিশু হত্যা। তারা (বিএনপি) কি একবারও প্রতিবাদ করেছে, করেনি। তাহলে তারা কাদের তাঁবেদারি করে? কাদের পদলেহন করে লাফালাফি করে, সেটাই প্রশ্ন।

সরকারপ্রধান বলেন, এটা ভুললে চলবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেক দেশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। কিন্তু বাংলাদেশের জনগণই সমস্ত ক্ষমতা রাখে। বাংলাদেশের জনগণই কিন্তু এই দেশ স্বাধীন করে অস্ত্র হাতে তুলে নেয়। আজকে যখন দেশ গত ১৫ বছরে অনেক এগিয়ে গেছে, দেশের মানুষ শান্তিতে আছে, তখনই তারা অস্বস্তিতে ভোগে। বিএনপি-জামায়াতের যন্ত্রণা হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park