সংগঠনের নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কার্যকলাপের দায়ে রাজধানীর চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি মো. শাওন হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে এ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. শাওন হোসেনকে (সভাপতি, চকবাজার থানা ছাত্রলীগ) উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মো. শফিউল্লাহকে (সহ-সভাপতি, চকবাজার থানা ছাত্রলীগ) চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তবে শৃংখলা ভঙ্গের কোনো ঘটনা বর্ণনা করা হয়নি বিজ্ঞপ্তিতে।
Leave a Reply